ওয়াটসন ব্রাদার্স- বাংলাদেশের নতুন সম্ভাবনা?

লুই শন ওয়াটসন- যে অরিজিন খেলোয়াড় হতে পারেন ভবিষ্যৎ বাংলাদেশের সবচেয়ে বড় তারকাদের একজন! 🇧🇩

লন্ডনের ক্রয়ডনে জন্ম ও বেড়ে ওঠা ওয়াটসনের। বাবা স্টিভ ওয়াটসনও ছিলেন পেশাদার খেলোয়াড়; খেলেছেন নন-লীগ ক্লাব সুটন ইউনাইটেড ও আল্ডারশট টাউনের হয়ে।

২৫ বছর বয়েসী এই এটাকিং মিডফিল্ডার বর্তমানে চুক্তিবদ্ধ আছেন ক্রলি টাউনের হয়ে। এ বছরের জুনে ২ বছরের জন্য ক্লাবটি লুইকে সাইন করেছে।

লুই ওয়াটসনের পেশাদার ফুটবল ক্যারিয়ারের হাতেখড়ি হয়েছে ওয়েস্টহ্যাম একাডেমিতে। তারপর ওয়েস্ট হ্যাম অনুর্ধ-১৮ ও অনুর্ধ-২৩ দলের সদস্য ছিলেন।

২০২১/২২ মৌসুমে ফ্রি-ট্রান্সফারে লুই যোগ দেন ডার্বি কাউন্টি ক্লাবে; সে বছরই পেশাদার ফুটবলে তার অভিষেক হয় ডার্বি কাউন্টির হয়ে। সেবার অন্তত ১৩ টি ম্যাচে তার খেলার সুযোগ হয়েছিলো।

পরের মৌসুমে অঘোষিত ট্রান্সফার ফি’র বিনিময়ে লুই যোগ দেন লুটন টাউনে। সেখান থেকে তাকে লোনে এক মৌসুমের জন্য চার্লটন এথলেটিক ক্লাবে পাঠায় ক্লাব।
পরের মৌসুমেই আবার ফিরে আসেন লুটন টাউনে।

লুটন টাউন তার সাথে আর চুক্তি না বাড়ালে ২০২৪/২৫ মৌসুম ক্লাব ছাড়া থাকতে হয় লুই ওয়াটসনকে।

এ বছরে কলিন কাজিম- রিচার্ডের অধীনে আবারো ক্লাব ফুটবলে ফিরেছেন লুই ওয়াটসন। খেলবেন লীগ টু এর ক্লাব ক্রলি টাউনের হয়ে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড অনুর্ধ-১৫ দলে অভিষেক হয়েছিলো লুইয়ের। খেলেছিলেন দুটি ম্যাচও!

বছর তিনেক পরে ফেডারেশন পাল্টে আয়ারল্যান্ডের হয়ে খেলার সুযোগ পান লুই, আয়ারল্যান্ড অনুর্ধ-১৮ দলেও ঘটে অভিষেক।

তারপর অনুর্ধ-২১ দলের হয়ে খেলেছেন পাঁচটির মতো ম্যাচ। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই মূল একাদশে খেলার সুযোগ পেয়েছেন লুই।

ধারণা করা হচ্ছে, লুই ওয়াটসন মায়ের সুত্রে বাংলাদেশী অরিজিন। ক্রয়ডন বাংলাদেশী অধ্যুষিত এলাকা না হলেও গত ৫০ বছর ধরে বেশ বড় একটা বাঙ্গালী কমিউনিটি ক্রয়ডন এলাকায় বসবাস করে আসছেন।

যেহেতু আয়ারল্যান্ড এর মূল দলে এখনো অভিষেক হয়নি লুই ওয়াটসনের, সেহেতু বাংলাদেশের হয়ে তার খেলার শতভাগ সুযোগ আছে।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম লুইকে আবিষ্কার করেন বলে জানা যাচ্ছে। এবং এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে লুই ওয়াটসনের অফিসিয়াল কাগজপত্র নিয়ে কাজ করছে বাফুফে। শীঘ্রই সব কাগজপত্র ঠিক হয়ে যাওয়ার খবরও মিলেছে।

সব মিলিয়ে লুই ওয়াটসনের বাংলাদেশের হয়ে খেলা এখন মোটামুটি মোটাদাগেই সম্ভব। এখন শুধু সময়ের অপেক্ষা।

বলে রাখা ভালো, লুই ওয়াটসনের আপন ভাই নোয়াহ ওয়াটসনও কিন্তু পেশাদার খেলোয়াড়। ২৩ বছর বয়েসী এই সেন্টারব্যাক ক্রয়ডনের ক্লাব ক্রিস্টাল প্যালেস একাডেমি থেকে উঠে এসেছেন, এবং প্যালেসের অনুর্ধ-২১ দলের হয়ে তার অভিষেক হয়েছে। বাবার খেলা ক্লাব অল্ডারশট টাউনের হয়ে সীমিত সময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলেন- বর্তমানে ক্রয়ডনেরই স্থানীয় ‘এএফসি ক্রয়ডন এথলেটিক’ এর হয়ে চুক্তিবদ্ধ আছেন।

সুলিভান ব্রাদার্স ও ওয়াহেদ ব্রাদার্সের মতো ওয়াটসন ব্রাদার্সও খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের হয়ে! 🇧🇩

ইনশা আল্লাহ, আগামীতে আমাদের ভালো দিন আসছে।

@atiqujjaman | আহমদ আতিকুজ্জামান

#louiewatson #NoahWatson #BAFUFE

জনপ্রিয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *