আজব স্বাধীনতা!

ষাটের দশকের নামকরা সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ্ অত্যাচার, বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রেক্ষিতে একটা ছড়া লিখেছিলেন, ছড়াটি সেই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। তবে এখন আর এই ভাবে কলম ধরার সাহসী মানুষ নেই।এখন যেটুকু চলে তাও চাটুকারিতায় ভরা। 

ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!
যার পিছনে জানটা দিলাম যার পিছনে রক্ত
সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা!
বাঁচতে চেয়ে খুন হয়েছি বুলেট শুধু খেলাম
উঠতে এবং বসতে ঠুঁকি দাদার পায়ে সেলাম,
ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা ।

জনপ্রিয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *